আমি কে?

হ্যাল্লো বন্ধুরা,

আমি রাসেল আহমেদ। আপনি যেখানে এসে পৌছেঁছেন সেটা আমার ব্যক্তিগত ব্লগ। এখানে আমি আমার এলোমেলো লেখাগুলো লিখে থাকি। আমার মনের ভাবনা, চাওয়া-পাওয়া, না পাওয়ার ব্যাথা, অখাদ্য কবিতা-ছড়া, অভিযোগ ইত্যাদি ইত্যাদি লিখে থাকি। আমার এ লেখাগুলো কারও পছন্দ না ও হতে পারে। আমার লেখাগুলো সম্পর্কে আপনার মতামত দিতে পারেন।

আমি পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা চালাচ্ছি। বি.এস.সি ২য় বর্ষে স্থানীয় “ভেড়ামারা কলেজ” নামক কলেজে পড়ছি। পাশাপাশি ভেড়ামারা মধ্যবাজারে রাতুল কম্পিউটার নামে আমার একটি অতিক্ষুদ্র দোকান আছে। পড়াশোনার পাশাপাশি সেখানে সময় দেই বা ব্যবসার পাশাপাশি পড়াশোনায় সময় দেই।

মানুষ হিসেবে আমি কম খারাপ না। আমি বাংলাকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই। এজন্যই আমি অনুবাদ প্রকল্প নামে একটি প্রকল্প চালাই। সেখানে বাংলার সবকিছু পাবেন।

আমি ইন্টারনেটে ঘুরাঘুরি করে ওয়েব ডিজাইন শিখি। জুমলা ওয়ার্ডপ্রেসে এবং সবচেয়ে বেশী আগ্রহ। আমি গ্রাফিক্সের কাজ টুকটাক (অতি সামান্য) পারি। আমার এইসব বিষয়ে টিউটোরিয়াল পাবেন আমার করা টিউটোবিডি নামক সাইটে।

সর্বোপরি বিভিন্ন সোস্যাল সাইটে আমি ঢু মারি। সেগুলোর একটি সিম্পল লিস্ট পাবেন এখানে

আমার লেখাগুলো পড়তে এখানে ক্লিক করুন

আর হ্যা …………. আমার সাইটে পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।